বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
এনসিপি থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার যেভাবে ৫ আগস্ট বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসিকে শুভেচ্ছা জানালেন নাহিদ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি
নেত্রকোণার সীমান্ত থেকে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোণার সীমান্ত থেকে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে ৪৬ বোতল মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, একই দিন ভোর ৫টার দিকে দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে এই মদ জব্দ করা হয়।

৩১ বিজিবির অধিনায়ক জানান, ভবানীপুর বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায়।

তিনি আরও জানান, অভিযানে সীমান্ত পিলার ১১৫৬/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর এলাকায় মালিকবিহীন ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি টহল দল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com