শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণায় কবি ইসলাম উদ্দিন খান চঞ্চল রচিত দুটি কাব্যগ্রন্থ ‘পাথর চাপা’ ও ‘মুক্তির ছোঁয়া’-এর মোড়ক উন্মোচন ও পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিকেলে উকিলপাড়ায় অবস্থিত প্রত্যাশা ভবনে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি মনির হোসেন বরুণ, এবং সঞ্চালনা করেন চিন্ময় তালুকদার। বই দুটির সাহিত্যিক মূল্যায়ন ও বিশ্লেষণমূলক আলোচনায় অংশ নেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যার মধ্যে ছিলেন— প্রফেসর ননী গোপাল সরকার, প্রাবন্ধিক হারধন সাহা, মো. আঙ্গুর হোসেন, কবি সরোজ মোস্তফা, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, উদীচীর সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপন সহ অন্যরা।
আলোচকরা বই দুটির সাহিত্যিক গুরুত্ব ও কাব্যের ভাবধারা নিয়ে বিশদ আলোচনা করেন। কবি ইসলাম উদ্দিন খান চঞ্চলের সাহিত্যচর্চার প্রশংসা করে তারা বলেন, তার কবিতাগুলো সমাজ, বাস্তবতা ও মানবিক অনুভূতির প্রতিচ্ছবি তুলে ধরে, যা পাঠকদের মন ছুঁয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত কবি, সাহিত্যিক ও পাঠকরা কবির সৃজনশীলতা ও সাহিত্যকর্মকে সাধুবাদ জানান এবং তার ভবিষ্যৎ সাহিত্যচর্চার জন্য শুভকামনা জানান।