সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
নেত্রকোণায় ‘পাথর চাপা’ ও ‘মুক্তির ছোঁয়া’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নেত্রকোণায় ‘পাথর চাপা’ ও ‘মুক্তির ছোঁয়া’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণায় কবি ইসলাম উদ্দিন খান চঞ্চল রচিত দুটি কাব্যগ্রন্থ ‘পাথর চাপা’ ও ‘মুক্তির ছোঁয়া’-এর মোড়ক উন্মোচন ও পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকেলে  উকিলপাড়ায় অবস্থিত প্রত্যাশা ভবনে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি মনির হোসেন বরুণ, এবং সঞ্চালনা করেন চিন্ময় তালুকদার। বই দুটির সাহিত্যিক মূল্যায়ন ও বিশ্লেষণমূলক আলোচনায় অংশ নেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যার মধ্যে ছিলেন— প্রফেসর ননী গোপাল সরকার,  প্রাবন্ধিক হারধন সাহা,  মো. আঙ্গুর হোসেন, কবি সরোজ মোস্তফা, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী,  উদীচীর সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,  প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপন সহ অন্যরা।

আলোচকরা বই দুটির সাহিত্যিক গুরুত্ব ও কাব্যের ভাবধারা নিয়ে বিশদ আলোচনা করেন। কবি ইসলাম উদ্দিন খান চঞ্চলের সাহিত্যচর্চার প্রশংসা করে তারা বলেন, তার কবিতাগুলো সমাজ, বাস্তবতা ও মানবিক অনুভূতির প্রতিচ্ছবি তুলে ধরে, যা পাঠকদের মন ছুঁয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত কবি, সাহিত্যিক ও পাঠকরা কবির সৃজনশীলতা ও সাহিত্যকর্মকে সাধুবাদ জানান এবং তার ভবিষ্যৎ সাহিত্যচর্চার জন্য শুভকামনা জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com