সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। এবার রোজা ২৯ নাকি ৩০টি হবে এই বিষয়েও তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

বুধবার (১২ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে এবার ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে ৩১ মার্চ পালিত হবে ঈদ। সেক্ষেত্রে বাংলাদেশে ঈদ পালিত হবে ১ এপ্রিল।

দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ জানিয়েছে, এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ পালিত হবে খুশির ঈদ। সাধারণ মানুষের উদ্দেশ্যে সংস্থাটি বলেছে, যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।

যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র ও মহিমান্বিত এ মাস।

আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান শুরু করবে। ওইদিন দেশটিতে ২৯তম রোজা হবে। রমজানে যদি ৩০ রোজা হয় তাহলে আমিরাতে মুসল্লিরা এবার পাঁচদিনের ছুটি পাবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com