বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস থেকে ডিজেল আমদানি জোরদার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’।

শনিবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে রওনা হওয়া জাহাজটি শুক্রবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে। জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানিয়েছে, বর্তমানে জাহাজটিতে ৩৪ হাজার টনেরও বেশি ডিজেল রয়েছে। ড্রাফট জটিলতার কারণে প্রথমে বহির্নোঙরে ছোট জাহাজের মাধ্যমে ৫-৬ হাজার টন ডিজেল খালাস করা হবে। এরপর রোববার নাগাদ জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ার কথা রয়েছে।

একই সময়ে সিঙ্গাপুর থেকেও ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের জেটিতে খালাস কার্যক্রম শুরু করেছে। পর পর দুটি বড় চালানে বিপুল পরিমাণ ডিজেল আসায় দেশের জ্বালানি মজুদ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক অস্থিরতা বিবেচনায় বর্তমানে তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com