রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

‘পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা’

‘পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা’

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির রূপের প্রশংসা করলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের সৌন্দর্যচর্চা ও প্লাস্টিক সার্জারি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। তমা জানান, বর্তমান সময়ের অধিকাংশ অভিনেত্রীর চেহারাই সার্জারি বা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করা, তবে পরীমণি এর ব্যতিক্রম। পরীমণিকে ‘রিয়েল বিউটি’ বা প্রকৃত সুন্দরী হিসেবে উল্লেখ করেন তিনি।

টিনসেল টাউনে তারকাদের সৌন্দর্য ধরে রাখতে কসমেটিক ট্রিটমেন্টের ব্যবহার নতুন নয়। এ প্রসঙ্গে তমা মির্জা জানান, তিনি এই পদ্ধতির বিরোধী নন, বরং যারা সার্জারি করেও তা লুকিয়ে রাখেন, তাদের বিপক্ষে। নিজের পরিবর্তনের কথা অকপটে স্বীকার করে তিনি বলেন, ১৫ বছর আগের তমা আর এখনকার তমার মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। শুধু নারী নন, বর্তমান সময়ে পুরুষ তারকারাও সৌন্দর্যবর্ধক বিভিন্ন ট্রিটমেন্টের দিকে ঝুঁকছেন বলে জানান এই অভিনেত্রী।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com