সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

কিভাবে হবে এবার একাদশ শ্রেণিতে ভর্তি, জানালেন শিক্ষামন্ত্রী

কিভাবে হবে এবার একাদশ শ্রেণিতে ভর্তি, জানালেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২.২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। এবারের পরীক্ষায় মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হলেও অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। এছাড়া ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

প্রকাশিত ফলে ৭১.৬৩ শতাংশ পাসের হার নিয়ে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। অন্যদিকে সর্বনিম্ন ৫৫.৪৯ শতাংশ পাস করেছে মাদরাসা শিক্ষা বোর্ডে। অন্যান্য সাধারণ বোর্ডে পাসের হার—যশোরে ৬৬.২৭%, কুমিল্লায় ৬৫.৪২%, রাজশাহীতে ৬৩.৬৭%, বরিশালে ৬০.৩৫%, চট্টগ্রামে ৫৯.৪৮%, সিলেটে ৫৮.৩৩%, দিনাজপুরে ৫৮.০৫% এবং ময়মনসিংহে ৫৭.৩৯%। কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০%।

এদিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া আগের নিয়মেই জিপিএ বা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সম্পন্ন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com