সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

পাকিস্তানে বিয়ের অতিথিবাহী রিকশা খালে, ৬ শিশুসহ নিহত ১২

পাকিস্তানে বিয়ের অতিথিবাহী রিকশা খালে, ৬ শিশুসহ নিহত ১২

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বিয়ের অতিথিবাহী একটি দ্রুতগতির লোডার রিকশা খালে পড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশু রয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে অতিরিক্ত যাত্রী ও দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি সানাওয়ানের শেখো সুগার মিলের কাছে মুজাফফরগড় খালে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর খালের তীব্র স্রোতের কারণে মরদেহগুলো ৫ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ভেসে যায়। নিখোঁজদের সন্ধানে কোট আদ্দু ও মুজাফফরগড় জেলার ডুবুরি ও সাঁতারু দল খালের প্রায় ৩২ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে।

১২ থেকে ১৫ ফুট গভীর এই খালে পানির প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ বেশ জটিল হয়ে পড়েছে। এই ট্র্যাজেডি পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে বিপজ্জনক পরিবহন ও অতিরিক্ত যাত্রী বহনের ঝুঁকিকে আবারও সামনে এনেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com