সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে জমি কেনাবেচা ও ধর্মান্তরণে কড়া আইনের দাবি শুভেন্দু অধিকারীর

পশ্চিমবঙ্গে জমি কেনাবেচা ও ধর্মান্তরণে কড়া আইনের দাবি শুভেন্দু অধিকারীর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পশ্চিমবঙ্গে মুসলমানদের কাছে জমি বিক্রি এবং ধর্মান্তরণের ওপর কঠোর বিধিনিষেধ আরোপে নতুন আইন আনার দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (১১ আগস্ট) বাঁকুড়ায় এক প্রশাসনিক বৈঠক শেষে তিনি এই রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে অর্থ এনে গরীব মানুষের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্মান্তরণ করানো হচ্ছে। এছাড়া রাজ্যে তথাকথিত ‘ল্যান্ড জিহাদ’ ও জনবিন্যাস পরিবর্তনের অপচেষ্টা চলছে দাবি করে তিনি জানান, গুজরাট ও আসামের মতো পশ্চিমবঙ্গেও জমি কেনাবেচায় সরকারি কড়াকড়ি এবং ধর্মান্তরণ বিরোধী আইন আনা প্রয়োজন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com