সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

তানজিদ তামিমের সেঞ্চুরি, শান্তর অর্ধশতক

তানজিদ তামিমের সেঞ্চুরি, শান্তর অর্ধশতক

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশি ব্যাটারদের সেঞ্চুরি না থাকার দীর্ঘ আক্ষেপের অবসান ঘটল। ডারউইনে ইতিহাস গড়ে প্রথম বাংলাদেশি হিসেবে অজিদের মাটিতে শতক হাঁকালেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম।

৬৪তম ওভারের শেষ বলে দারুণ ড্রাইভে লং অফে বল পাঠিয়েই তিন অঙ্কে পৌঁছান তানজিদ। ১৮৮ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ১০১ রানের ইনিংস খেলে নাথান লায়নের বলে আউট হন তিনি। এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়ে তোলেন এক শক্ত জুটি।

এর আগে অজিদের বিরুদ্ধে ২০০৬ সালে ফতুল্লায় শাহরিয়ার নাফিস এবং ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি থাকলেও, অস্ট্রেলিয়ার মাটিতে এটিই প্রথম বাংলাদেশি শতক।

তানজিদের বিদায়ের পর উইকেটে যোগ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। রিপোর্ট লেখা পর্যন্ত ৭০ ওভার শেষে ৩ উইকেটে ২৪৮ রান তুলে ৫০ রানের লিড নিয়েছে বাংলাদেশ। শান্ত ৫৮ এবং মুশফিক ৯ রানে অপরাজিত আছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com