সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শিক্ষার্থীদের সেশনজট কমাতে এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা প্রশাসন। নির্ধারিত এই সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজনের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত সিলেবাস শেষ করে টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাপঞ্জি অনুসারে, নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে নিয়ে ১৮ নভেম্বরের মধ্যেই ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

এর ফলে টেস্ট পরীক্ষার পর মূল পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা প্রায় দুই মাস সময় পাবে, যা স্বাভাবিক সময়ের (আড়াই থেকে তিন মাস) চেয়ে কিছুটা কম। এতে সিলেবাস শেষ করা ও চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও বোর্ড কর্তৃপক্ষ বলছে, সঠিক পরিকল্পনা মেনে পাঠদান করলে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।

উল্লেখ্য, করোনা মহামারির পর থেকে ওলটপালট হওয়া শিক্ষাপঞ্জিকে পুনরায় স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে এবং উচ্চশিক্ষায় সেশনজটের ক্ষতি পুষিয়ে নিতেই পরীক্ষা এগিয়ে আনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com