সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সোয়া ১০টায় তিনি এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

নতুন এই ভবনটি চালুর ফলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। ১৫ তলা বিশিষ্ট আধুনিক এই ভবনের নিচের ৩ তলা বেজমেন্ট হিসেবে পার্কিং ও সার্ভিস সেকশনের জন্য নির্ধারিত। বাকি ১২ তলায় সাজানো হয়েছে উন্নত ওয়ার্ড, আধুনিক অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট। এ ছাড়া জটিল রোগীদের নিবিড় পরিচর্যায় রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং রোগীদের সুবিধার্থে ১১২টি বিশেষ কেবিন।

উল্লেখ্য, দেশে নিউরো রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ তাঁরই জন্মদিনে হাসপাতালের এই সম্প্রসারিত ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com