সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
বিয়ে করলেন জাকসু এজিএস মেঘলা

বিয়ে করলেন জাকসু এজিএস মেঘলা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) এজিএস (নারী) আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার রাজধানীর মিরপুরের গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের ছবি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, মেঘলার স্বামী আস সাদিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের (৪৫তম ব্যাচ) সাবেক শিক্ষার্থী। তিনি বর্তমানে ইবনে সিনায় কর্মরত এবং স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রজীবনে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয় ছিলেন।

অন্যদিকে, কনে আয়শা সিদ্দিকা মেঘলা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮তম ব্যাচ ও ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী। জাকসুর দায়িত্ব গ্রহণের আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তাদের এই নতুন জীবনের শুরুতে শুভকামনা ও শুভেচ্ছা জানিয়েছেন সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com