সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করতে আজ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করতে আজ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধনসহ দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নিতে রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর কিশোরগঞ্জে এটিই তাঁর প্রথম সফর।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে তিনি সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানিয়েছেন, এবারের ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর দিনের সূচি:

বেলা ১১:৩০: পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময়।

দুপুর ১২:৩০: কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন।

দুপুর ০১:০০: কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক বিতরণ।

দুপুর ০২:৩০: ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।

বিকেল ০৪:০০: সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রীদের মাঝে সম্মানী প্রদান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com