বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম :
সুস্বাস্থ্যের চাবিকাঠি: প্রতিদিনের খাবারের প্লেট সাজাবেন যেভাবে সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই শেষ মুহূর্তে সমঝোতা: কানাডার ওপর ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প হরমুজ প্রণালিতে অচলাবস্থা: বিশ্ববাজারে টানা চার দিন বাড়ল তেলের দাম প্রতিকূলতা জয় করে বাজিমাত: শায়েস্তাগঞ্জের জান্নাতুল পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি জহির রায়হানের হাত ধরেই ‘পপি’ থেকে যেভাবে তারকা ‘ববিতা’ হয়ে ওঠা ‘৯১-এর পর প্রথম: সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি ২ শতাংশ কমার পরে আবার বাড়ল স্বর্ণের দাম কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত ব্রাজিলকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা: মহাসড়কে চালু হলো এআই ‘অটো ফাইন সিস্টেম’

আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা: মহাসড়কে চালু হলো এআই ‘অটো ফাইন সিস্টেম’

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মহাসড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের ধরতে দেশে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। এখন থেকে অতিরিক্ত গতি, উল্টোপথে গাড়ি চালানো কিংবা অবৈধ পার্কিংয়ের মতো নিয়মভঙ্গ করলেই এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানার নোটিশ চলে যাবে গাড়ির মালিকের মোবাইলে। এমনকি নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং সেবার (MFS) মাধ্যমে ঘরে বসেই সেই জরিমানা পরিশোধ করা যাবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট এলাকায় আধুনিক এই এআই ক্যামেরার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই প্রযুক্তির মাধ্যমে আইন ভঙ্গের পাশাপাশি সড়কে চাঁদাবাজিও রেকর্ড থাকবে, যা মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে বড় ভূমিকা রাখবে। এ সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাজার বা ফিডার রোডের বাইরে থ্রি-হুইলার কোনো অবস্থাতেই মহাসড়কে উঠতে পারবে না; উঠলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরীক্ষামূলক কার্যক্রমের ত্রুটি-বিচ্যুতি সংশোধন শেষে পর্যায়ক্রমে সারাদেশের মহাসড়কগুলোতেও এই প্রযুক্তি স্থাপন করা হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com