বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম :
সুস্বাস্থ্যের চাবিকাঠি: প্রতিদিনের খাবারের প্লেট সাজাবেন যেভাবে সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই শেষ মুহূর্তে সমঝোতা: কানাডার ওপর ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প হরমুজ প্রণালিতে অচলাবস্থা: বিশ্ববাজারে টানা চার দিন বাড়ল তেলের দাম প্রতিকূলতা জয় করে বাজিমাত: শায়েস্তাগঞ্জের জান্নাতুল পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি জহির রায়হানের হাত ধরেই ‘পপি’ থেকে যেভাবে তারকা ‘ববিতা’ হয়ে ওঠা ‘৯১-এর পর প্রথম: সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি ২ শতাংশ কমার পরে আবার বাড়ল স্বর্ণের দাম কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত ব্রাজিলকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার
স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম

স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চলতি অর্থবছরই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রায় ৬ হাজার কোটি টাকার বাজেট ধরা হয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলেই ভোটের ক্রম নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, বিগত ২০ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়া এবং ভঙ্গুর অর্থনীতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করছে। ঢাকা-আরিচা মহাসড়ক পরিষ্কার করে বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে, যা পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণ করা হবে। এছাড়া আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।এ সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com