বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের উপসর্গ ও ল্যাব টেস্ট মিলিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯১৮ জনে—যার মধ্যে উপসর্গ নিয়ে ৮১৯ জন এবং ল্যাবে নিশ্চিত ৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার (১৮ আগস্ট) প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৬ হাজার ২৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সফল চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৮৮০ জন।