শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্টে যে মন্তব্য করলেন সারজিস

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্টে যে মন্তব্য করলেন সারজিস

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক পোস্ট দিয়ে দীর্ঘ রাজনৈতিক পথচলা থেকে বিদায় নেওয়ার বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, “আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি।”

এদিকে মির্জা ফখরুলের এই বার্তা ও নতুন পথচলাকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি নিজের প্রতিক্রিয়ায় লেখেন, ফখরুল দলমত নির্বিশেষে একজন গ্রহণযোগ্য ও সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে তাঁর ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে দেশের মর্যাদা, ইনসাফ ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান সারজিস।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com