সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের বাজারে আবারও লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে প্রতি ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে রেকর্ড ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা। বিক্রয়মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে বাড়তি ভ্যাট নেওয়া যাবে না, তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে। এর আগে গত ১৫ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। মাত্র পাঁচ দিনের ব্যবধানে ফের দাম বাড়ল। চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে রেকর্ড ১০৫ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হলো; যার মধ্যে ৫৩ বার দাম বাড়ানো হয়েছে এবং কমেছে ৫১ বার।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com