শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দীর্ঘ ১৯ বছর পর ‘আওয়ারাপান’ সিনেমার সিক্যুয়েল নিয়ে বড় পর্দায় ফিরলেন বলিউড তারকা ইমরান হাশমি । নিতিন কাক্কার পরিচালিত ‘আওয়ারাপান টু’ গত ১৪ আগস্ট ভারতের ৩ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির আগে থেকেই দর্শক ও সমালোচকদের আগ্রহের কেন্দ্রে থাকা সিনেমাটি বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে।
৪৫ কোটি রুপি বাজেটে নির্মিত অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমাটি মুক্তির প্রথম ৬ দিনেই বিশ্বব্যাপী প্রায় ১৫০ কোটি রুপির বেশি আয় করেছে (বাংলাদেশি মুদ্রায় যা ১৯০ কোটি টাকারও বেশি) 💰। থাইল্যান্ডের ব্যাংককে মানবপাচার চক্রের হাত থেকে একটি ছোট মেয়েকে উদ্ধারের টানটান গল্প নিয়ে এগিয়েছে ‘শিবম পণ্ডিত’ চরিত্রের এই লড়াই।
ছবিটিতে ইমরান হাশমির সঙ্গে ‘জারা’ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাবানা আজমি ও সুবিন্দর ভিকি। ভিশেষ ভাট প্রযোজিত সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র ও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে।