শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন চৌধুরী আশিক

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন চৌধুরী আশিক

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩’-এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। তিনি এর আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান ছিলেন।

চেয়ারম্যান ছাড়াও কর্তৃপক্ষটিতে আরও তিন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে:

নাহিয়ান রহমান রোচি: অতিরিক্ত সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক সদস্য।

এয়ার ভাইস মার্শাল (অব.) মো. শাহারুল হুদা: সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক সদস্য।

মো. আব্দুর রাজ্জাক সরকার: সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) থেকে সচিব পদে পদোন্নতি পেয়ে সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত।

এই নিয়োগের মধ্য দিয়ে দেশে বিনিয়োগ-সংক্রান্ত কার্যক্রমে নতুন প্রাতিষ্ঠানিক কাঠামোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com