শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে:ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে:ববি হাজ্জাজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষের কার্যক্রম তদারকি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। রবিবার সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কাঠামো সংস্কার ও মনিটরিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি জানান, নতুন এই নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের পাশাপাশি সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম পরিচালিত হবে।

সুশিক্ষিত বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষা পরিবারকে সরকারের প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ চলছে। বরিশালের বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com