সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
পে স্কেলে পরিবর্তনের আভাস এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি মদনে চাঞ্চল্যকর ধর্ষণ মামলা: ডিএনএ টেস্টে নবজাতকের বাবা শনাক্ত শিক্ষক আমান উল্লাহ স্থানীয় সরকার নির্বাচন বেশি দেরি হবে না: সিইসি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন সামিয়া আফরিন, চাইলেন দোয়া বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের
প্রথমবার এসিসির সভাতে গিয়ে বড় দায়িত্ব পেলেন তামিম

প্রথমবার এসিসির সভাতে গিয়ে বড় দায়িত্ব পেলেন তামিম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় প্রথমবারের মতো অংশ নিয়েই বড় দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তাকে সংস্থাটির ‘গেম ডেভেলপমেন্ট কমিটি’র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এবারের সভায় এশিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ কাঠামো নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এতদিন এসিসির সভাপতি পদটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পর্যায়ক্রমে আবর্তিত হতো। এবার এই তালিকায় আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে নির্ধারিত চক্র অনুযায়ী ভবিষ্যতে আফগানিস্তান থেকেও এসিসি সভাপতি নির্বাচিত হতে পারবেন।

এ ছাড়া সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের খালিদ আল জারুনি। একই সঙ্গে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নতুন নির্বাহী বোর্ড সদস্য বেছে নেওয়া হয়েছে।

এশিয়ার ক্রিকেটে সম্প্রীতি ও অগ্রযাত্রার ওপর জোর দিয়ে এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি বলেন, “এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলাই নয়, বরং এটি বিভিন্ন দেশ ও সংস্কৃতিকে একসূত্রে বাঁধার একটি বড় মাধ্যম।” এসব সিদ্ধান্ত এ অঞ্চলের ক্রিকেটকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com