বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
সাফজয়ী রজনীর এখন জীবন যুদ্ধে অসহায়

সাফজয়ী রজনীর এখন জীবন যুদ্ধে অসহায়

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

একসময় যাঁর পায়ের জাদুতে মুখরিত ছিল দক্ষিণ এশিয়ার ফুটবল মাঠ, দেশের জার্সিতে জিতেছিলেন সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি এবং হয়েছিলেন দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড়—সেই সাবেক অধিনায়ক রজনী কান্ত বর্মন আজ চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

ভারতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে পঙ্গুত্ব বরণ করছেন এই তারকা ডিফেন্ডার। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে সহায়-সম্বল ও সঞ্চয় হারিয়ে এখন তিনি প্রায় নিঃস্ব। শারীরিক অসুস্থতার পাশাপাশি স্ত্রী হারানোর শোক এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কঠিন সংকটে দিন কাটছে তাঁর।

সবচেয়ে বেশি আক্ষেপ প্রকাশ করে রজনী কান্ত বলেন, দীর্ঘ এক বছর ধরে শয্যাশায়ী থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বা ফুটবল অঙ্গনের কেউ তাঁর খোঁজ নেয়নি । জীবনের এই দুঃসময়ে তিনি সরকার ও ফুটবল সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগাযোগ করা হলে তাঁর পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com