মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পাকিস্তানকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ ফাইনালে শ্রীলঙ্কা

পাকিস্তানকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ ফাইনালে শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছিল শ্রীলঙ্কা। তবে মিডল অর্ডারের ব্যাটারদের দুর্দান্ত প্রত্যাবর্তনে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো নারী এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল লঙ্কান মেয়েরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান নারী দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তোলে। দলের পক্ষে অধিনায়ক ফাতিমা সানা সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত থাকেন। লঙ্কানদের হয়ে চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোধা নেন ২টি করে উইকেট।

১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫ রানে ২ উইকেট এবং ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তবে হারশিতা সামারাবিক্রমা (৩৬) ও কাভিশা দিলহারির (৩৩) দৃঢ়তায় খেলায় ফেরে তারা। শেষদিকে নিলাশিকা সিলভা (১৮) ও কৌশানি নুথিয়াঙ্গানার (১০) ক্যামিওতে ৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা ৪ উইকেট নিয়েও দলের হার এড়াতে পারেননি।

আগামীকাল (রোববার) রাত সাড়ে ৮টায় দুবাইয়ে অনুষ্ঠিতব্য ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com