রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (৫ অক্টোবর) দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

বহিষ্কৃতরা হলেন—রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং সদস্য বিশাল চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল গেটের সামনে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর এই হামলা চালানো হয়। এতে বিডিনিউজ২৪, দ্য ডেইলি স্টার, সমকাল ও আগামীর সময়ের প্রতিনিধিসহ অন্তত ১০ জন সাংবাদিক গুরুতর আহত হন। হামলাকারীদের অনেকের বিরুদ্ধে অতীতেও ফোনালাপ ফাঁস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর, মাদক ব্যবসা ও ফুডকার্ট দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

হামলার ভিডিও ও ছবি বিশ্লেষণ করে অন্যান্য অভিযুক্তদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। তবে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জানিয়েছেন, ঘটনার বিষয়ে গভীর তদন্ত চলছে এবং অপরাধের সত্যতা মিললে সম্পৃক্ত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com