শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সতর্কবার্তা দিয়ে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ

সতর্কবার্তা দিয়ে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ ও জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করার পর মুক্তি দিয়েছে পুলিশ। একই সঙ্গে তাঁকে পুনরায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) কোনো ধরনের বিক্ষোভে যোগ না দেওয়ার কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভারতের স্থানীয় সময় রোববার (১১ অক্টোবর) ভোররাতে তাঁকে মুক্তি দেওয়া হয়। এর আগে শনিবার সকালে দিল্লির কেন্দ্রস্থলে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির আগে গুরুগ্রামের বাসভবন থেকে তাঁকে আটক করেছিল পুলিশ।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও অপসারণের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে গত দুদিন ধরে নজিরবিহীন ধরপাকড় চালাচ্ছে দিল্লি পুলিশ ও যৌথ বাহিনী। এই অভিযানে বিরোধী রাজনৈতিক দলের শীর্ষনেতা, সমাজকর্মী ও কনটেন্ট নির্মাতাসহ সাত হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়, যাঁদের মধ্যে ধ্রুব রাঠিও ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল ধ্রুব রাঠির বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে আটক করে এবং কার্যালয়ে নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে তীব্র জিজ্ঞাসাবাদ চালায়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com