বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন আটক

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন আটক

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আলম শাওনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে আটক করা হয়।
তাকে আজ বুধবার নেত্রকোণা মডেল থানায় দায়ের নাশকতাসহ বিস্ফোরক আইনের দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।
ওসি জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দায়ের করা মামলাগুলোর বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া। এই মামলায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন এবং নেত্রকোণা-২ আসনের সাবেক এমপি আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতওয়ালী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। পরে তাকে নামকতা ও বিস্ফোরক আইনে দায়ের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোণা বিচারিক আদালতে ৭ দিনের পুলিশী হেফাজত ( রিমান্ড) চেয়ে সোপর্দ করা হবে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com