বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ দিনে ২৮টি বাসে আগুন: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন মোহনগঞ্জ স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন, ৪টি আসন ভস্মীভূত নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন, রক্ষা পেল বড় ক্ষতি থেকে মোহনগঞ্জে সাবেক এমপিসহ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ বিশ্বসেরা একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী কেইনের ইরানের সঙ্গে সমঝোতার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম এমপিওভুক্ত শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ সীমিত, নীতিমালা নিয়ে রুল ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
‘কলকাতায় বসে হুঙ্কার দিয়ে লাভ কী’, সাদ্দামকে হামীমের কটাক্ষ

‘কলকাতায় বসে হুঙ্কার দিয়ে লাভ কী’, সাদ্দামকে হামীমের কটাক্ষ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে প্রকাশ্যে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম। সাদ্দামকে অবিলম্বে বিদেশে আত্মগোপন ছেড়ে দেশে ফিরে প্রচলিত আইনের মুখোমুখি হওয়ার প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। ছাত্রদল নেতার স্পষ্ট বক্তব্য—বিদেশে পলাতক থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁকা হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না।

রোববার (৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ও ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে নিষিদ্ধ ছাত্রলীগের শীর্ষ নেতাকে উদ্দেশ করে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে সাদ্দাম হোসেনকে কঠোর ভাষায় আক্রমণ করে ছাত্রদল নেতা হামীম লেখেন, ‘বুকের ভেতর সত্যি যদি এতটুকুও সততা আর সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশে ফিরে আসুন এবং আইনি মোকাবিলা করুন। কলকাতার সোনাগাছিতে লুকিয়ে থেকে গায়ে সাদা পোলো টি-শার্ট চাপিয়ে ফাঁকা আওয়াজ বা হুমকি দিয়ে কোনো লাভ হবে না।’

এ ছাড়া ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন এবং পলাতক থেকে দলীয় নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দেওয়ার তীব্র সমালোচনা করেন তিনি।

পাঠকদের জন্য কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীমের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘যে নিজের চেহারা আজ পর্যন্ত জনসম্মুখে দেখানোর সৎ সাহস পায় না, সেই নির্লজ্জ হাসিনা নাকি ডিসেম্বরে আসবে। যে নিজে পলাতক, সে তার কর্মীদের মাঠে নামতে বলে বিপদে ফেলছে। আর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামকে বলি এতই যদি সৎ সাহস থাকে, দেশে আসেন। বিচারের মুখোমুখি হউন। কলকাতায় সোনাগাছিতে বসে পলাতক অবস্থায় সাদা পোলো টি শার্ট পড়ে হুঙ্কার দিয়ে লাভ কি, আপনার ওই হুংকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাও ও ভয় পায় না …’

ছাত্রদল নেতার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com