বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
কর্মস্থলে না থাকলে নোটিস টাঙানো বাধ্যতামূলক করল এনবিআর

কর্মস্থলে না থাকলে নোটিস টাঙানো বাধ্যতামূলক করল এনবিআর

আয়কর বিভাগের সব অফিসের কর্মকর্তা-কর্মচারীদেরকে সকাল ৯টার আগে কর্মস্থলে উপস্থিত হতে আদেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে অফিস চলাকালে নিজ কার্যালয়ে অনুপস্থিত থাকলে তার কারণ দৃশ্যমান স্থানে কাগজে নোটিস আকারে লিখে টাঙানোর আদেশ দেওয়া হয়েছে। কোনো কর্মকর্তা-কর্মচারী এ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে এনবিআর।
সোমবার (৯ সেপ্টেম্বর) এনবিআর-এর কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ স্বাক্ষরিত এক আদেশে এসব কথা বলা হয়েছে।
আদেশে বলা হয়েছে, কর কমিশনার বা মহাপরিচালকরা তাদের অধীনস্থ অফিসগুলোতে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর অফিসে উপস্থিতির বিষয়টি তদারকি করবেন। আদেশের ব্যত্যয় ঘটলে প্রয়োজনে বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।
কর্মস্থল ত্যাগ ও কর্মস্থলের বাইরে অবস্থানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি অনুসরণ করতেও আদেশে বলা হয়েছে। সব স্তরের ঊর্ধ্বতন অফিস অধস্তন অফিসের ক্ষেত্রে এর প্রয়োগ নিশ্চিত করবে।
আদেশে আরও বলা হয়, কোনো কর্মকর্তা ছুটিতে থাকলে বা মিটিং বা অন্য কোনো কারণে অফিসের বাইরে থাকলে, এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি লিপিবদ্ধ করে দৃশ্যমান স্থানে টাঙাতে হবে।
কর কমিশনারদের আইনানুগ বাধ্যবাধকতা ও জাতীয় রাজস্ব বোর্ডের লিখিত নির্দেশনা ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে উপ-কর কমিশনার প্রণীত খসড়া কর আদেশ অনুমোদন থেকে বিরত থাকবে। তিনি নিয়মিতভাবে সার্কেল ও রেঞ্জ অফিস পরিদর্শন করবেন এবং সঠিকভাবে কাজ শেষ করার বিষয়ে নির্দেশনা দেবেন।
পরিদর্শী রেঞ্জ কর্মকর্তাকে তার আওতাধীন সার্কেল অফিসগুলো প্রতি ১৫ দিন পর পর পরিদর্শন করতে হবে বলে আদেশে বলা হয়েছে। এছাড়াও সার্কেল অফিসে বেশ কিছু রেজিস্টার সংরক্ষণ করতে বলা হয়েছে। এসব রেজিস্টারগুলো হলো—স্টক রেজিস্টার (সার্কেলের রেজিস্টার্ড করদাতার সাথে সামঞ্জস্য থাকতে হবে), রিটার্ন রেজিস্টার, মাসিক কর নির্ধারণ রেজিস্টার, রেজিস্টার-৫ (আদায় রেজিস্টার), পুনঃউন্মোচন রেজিস্টার, জরিমানা রেজিস্টার, আপিল/ট্রাইব্যুনাল রেজিস্টার, গ্রহণ রেজিস্টার এবং মুভমেন্ট রেজিস্টার।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com