বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
ভোরে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে

ভোরে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে

কাতার বিশ্বকাপের পর থেকেই ছন্দে নেই ব্রাজিল। আসন্ন ২০২৬ বিশ্বকাপের বাছাইতেও ভালো অবস্থানে নেই পাঁচবারের চ্যাস্পিয়নরা। তবে ইকুয়েডরকে হারিয়ে চার ম্যাচ পর জয়ে ফিরেছে সেলেসাওরা। এবার তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

বুধবার (১০ সেপ্টেম্বর) কনমেবল অঞ্চলের বাছাইপর্বে ৮ম রাউন্ডের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ভিনি-রদ্রিগোরা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মাঠে নামবে দুই দল।

৭ ম্যাচে মোটে ১০ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৪র্থ স্থানে আছে তারা। পরিসংখ্যান বলছে, বাছাইপর্বে এটিই ব্রাজিলের সবচেয়ে বাজে অধ্যায়।

কনমেবল অঞ্চলের সবার ওপরে এই মুহূর্তে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ১৮। ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বীদের তুলনায় ৮ পয়েন্ট পিছিয়ে আছে।

এদিকে এই খেলা সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। তবে বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের জন্য আছে সুখবর। ইকুয়েডরের বিপক্ষে সেলেসাওদের বাছাইপর্বের ম্যাচটি সরাসরি দেখতে পারবেন Sportzfy অ্যাপে। এ ছাড়াও ইয়াসিন টিভি অ্যাপেও দেখা যাবে এই ম্যাচ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com