বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ আইন মেনে জুলাইয়ে হতাহতের প্রতিটি ঘটনার বিচার হবে দুই বছর পর ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে মিলল ৪০ শিশুসহ ১১২ মরদেহ জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববাজারে তেলের দামে ফের বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এনসিপি থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার যেভাবে ৫ আগস্ট বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসিকে শুভেচ্ছা জানালেন নাহিদ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৫ বাংলাদেশীর জয় পেয়েছে মার্কিন নির্বাচনে

৫ বাংলাদেশীর জয় পেয়েছে মার্কিন নির্বাচনে

 নেত্রকোণার আলো ডটকম ডেস্ক :

সব জল্পনা-কল্পনা উড়িয়ে মার্কিন হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনে তার জয় নিশ্চিত হতেই বুধবার ভক্তরা উল্লাসে ফেটে পড়েন। কমলা হ্যারিসকে হারিয়ে একবার ফের মার্কিন মসনদে বসছেন ট্রাম্প।

আলোচিত এই নির্বাচনে মার্কিনিদের পাশাপাশি নির্বাচিত হয়েছেন পাঁচ বাংলাদেশীও। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশী বংশোদ্ভূত পাঁচ প্রার্থী আইনপ্রণেতা হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বলে বেসরকারি ফলাফল এবং স্থানীয় কমিউনিটি নিশ্চিত করেছে।

বিজয়ী বাংলাদেশীরা হলেন জর্জিয়া স্টেট সিনেটর ডেমোক্র্যাট প্রার্থী শেখ এম রহমান, একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান, নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান এবং নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে কাউন্সিলম্যান ড. নুরান নবী।

তাদের মধ্যে কাউন্সিলম্যান ড. নুরান নবী পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৭ সাল থেকে টানা ১৪ বছর এ পদে আছেন। কাউন্সিলম্যান হিসেবে কালচারাল এবং হেরিটেজ-বিষয়ক দায়িত্বে রয়েছেন তিনি।

এছাড়া পেনসিলভানিয়া, মিশিগান, নিউজার্সিসহ অন্যান্য অঙ্গরাজ্যের বেশ কয়েকজন বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্টি ও অন্যান্য পর্যায়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে তদের ফলাফল এখনো জানা যায়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com