বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসিকে শুভেচ্ছা জানালেন নাহিদ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার
 কেন্দুয়ায় জুয়ার আসরে হানা, ঘিরে ধরলে সেনার গুলি বর্ষণ

 কেন্দুয়ায় জুয়ার আসরে হানা, ঘিরে ধরলে সেনার গুলি বর্ষণ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার কেন্দুয়ায় ষাঁড় গরুসহ জুয়ার আসর থেকে ৭জনকে আটক করেছে সেনাবাহিনী।এসময় জুয়ারীচক্রের আরো লোকজন  ঘিরে ধরলে সেনা সদস্যরা ফাঁকা গুলি বর্ষণ করে।

রবিবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকেরা হচ্ছেন, মোঃ মিজানুল হক (৩০), মোঃ এখলাস মিয়া (৪৯), অন্তর (১৯), মোঃ খাইরুল ইসলাম (২২), মোঃ সবুজ মিয়া (২৪), মোঃ মাসুম (২৬), এবং মোঃ পিন্টু দেব পলাশ (৪৯)। তাদের বাড়ি জেলার বিভিন্নস্থানে।

নেত্রকোণা অস্থায়ী  সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানান,  গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৭ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে  জুয়া খেলায় ব্যবহৃত একটি ষাঁড় গরু এবং সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়। তখন জুয়ারী চক্রের অন্য সদস্যরা আটকদের ছাড়িয়ে নিতে অভিযানে থাকা সেনাসদস্যদের  ঘিরে ধরে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাসদস্যরা  এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন। এসময় আটক ৭জন ছাড়া  জুয়ারী চক্রের  অন্য সদস্যরা পালিয়ে যায়।

মেজর জিসানুল হায়দার আরো জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com