মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
পে স্কেলে পরিবর্তনের আভাস এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি মদনে চাঞ্চল্যকর ধর্ষণ মামলা: ডিএনএ টেস্টে নবজাতকের বাবা শনাক্ত শিক্ষক আমান উল্লাহ স্থানীয় সরকার নির্বাচন বেশি দেরি হবে না: সিইসি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন সামিয়া আফরিন, চাইলেন দোয়া বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের
চিন্ময়কে অনেক মাস আগেই অব্যাহতি দেওয়া হয়, দাবি ইসকনের

চিন্ময়কে অনেক মাস আগেই অব্যাহতি দেওয়া হয়, দাবি ইসকনের

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের সব পদ থেকে অনেক মাস আগে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি বলেন, চিন্ময় দাসের কোনো বক্তব্য বা কার্যক্রমের জন্য ইসকন কোনোভাবেই দায়বদ্ধ নয়।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, “চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যু ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। কিছু মহল আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং অন্যান্য বিষয়কে ইসকনের চক্রান্ত হিসেবে উপস্থাপন করা হচ্ছে।”

তিনি আরও জানান, ইসকন ইতোমধ্যে একাধিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিষয়টি পরিষ্কার করেছে। তারপরও, কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রচার করছে।

চারু চন্দ্র দাস বলেন, “৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাঁর বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, এবং লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের কোনো বক্তব্য বা কাজের জন্য ইসকন দায়বদ্ধ নয়।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com