বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ আইন মেনে জুলাইয়ে হতাহতের প্রতিটি ঘটনার বিচার হবে দুই বছর পর ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে মিলল ৪০ শিশুসহ ১১২ মরদেহ জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববাজারে তেলের দামে ফের বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এনসিপি থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
নেত্রকোণায় মা-মেয়ের লাশ উদ্ধার ,মৃত্যু নিয়ে রহস্য

নেত্রকোণায় মা-মেয়ের লাশ উদ্ধার ,মৃত্যু নিয়ে রহস্য

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার পূর্বধলায় মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ। ঘরের খাটের ওপর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।  এই মৃত্যু নিয়ে শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির স্বজনেরা পাল্টাপাল্টি দাবি করেছেন। বাবার বাড়ির পক্ষ বলছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড আর শ্বশুরবাড়ির পক্ষ বলছে, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। পুলিশ বলছে, মৃত্যুর রহস্য উন্মোচনে থানা পুলিশের পাশাপাশি সিআইডিও তদন্ত শুরু করেছে।

মা ও মেয়ে হচ্ছেন, উপজেলার চুরাটিয়া গ্রামের রজব আলীর ছেলে মোস্তাকিনের স্ত্রী রূপালী আক্তার (২৭) ও তার মেয়ে রুবাইয়া তাবাসসুম মুন (৭)। রূপালী আক্তার উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা গ্রামের আব্দুর রশিদের মেয়ে।

মঙ্গলবার বিকালে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চুরাটিয়া গ্রাম থেকে  লাশ দুইটি উদ্ধার করা হয়।

রূপালীর বাবা আব্দুর রশিদ জানান, ১০/১২ বছর আগে তার মেয়েকে বিয়ে দেন। মেয়ের জামাই মোস্তাকিন ফায়ার সার্ভিসে চাকরি করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ বিভাগীয় কন্টোল রুমে কর্মরত। ইতোমধ্যে তার মেয়ের দুইটি মেয়ে সন্তানও হয়েছে। বেশ ভালই চলছিল তাদের সংসার। সম্প্রতি তার মেয়ের জামাই মোস্তাকিন গ্রামের বাড়িতে তিনকাঠা জমি কিনেন। এই জমি থেকে মৌখিকভাবে মোস্তাকিনের ছোট ভাই  হুমায়ুনকে  ৪শতক জমি দেওয়ার পর দেখা দেয় তাদের দাম্পত্য কলহ। এক পর্যায়ে গত ১৫দিন আগে ওই কলহের জের ধরে জামাই মেয়েকে পিটিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। এর দুইদিন পর তিনি মেয়েকে তার স্বামীর বাড়িতে রেখে যান। আজ সকালে মেয়ে ও নাতির মৃত্যুর খবর পাই। আমার মেয়ে ও নাতিকে হত্যা করা হয়েছে।

রূপালীর শ্বাশুড়ি আমেনা খাতুন জানান, তার পুত্রবধু প্রতিদিনের মতো তার ৭ বছরের মেয়ে রুবাইয়া তাবাসসুম মুন ও দুই বছরের মেয়ে তাহমিনা আক্তার মুনিয়াকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকাল সাতটা বাজলেও রূপালী বা নাতীরা ঘুম থেকে উঠছেনা কেন এই ভেবে তিনি তাদের ডাকতে গিয়ে দেখতে পান  ঘরে খাটের ওপর বিছানায় রূপালী ও রুবাইয়া তাবাসসুম মুন মৃত অবস্থায় পড়ে আছে। ছোট মেয়ে তাহমিনা আক্তার মুনিয়া তার মৃত মায়ের পাশে বসে আছে।

রূপালীর স্বামী মোস্তাকিন তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার স্ত্রী সন্তান বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গেছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের বাড়ির একটি কক্ষের খাটের ওপর থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়েছে।নিহতদের সুরতহাল রির্পোট তৈরী করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ে মারা গেছে।  খবর পেয়ে সিআইডি ও পূর্বধলা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।থানায় অপমৃত্যু মামলা হবে। সব দিক মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে।

রূপালী আক্তারের বাবার বাড়ির অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন,এ ধরণের কোন অভিযোগ এখনও আমরা পাইনি।

পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, গৃহবধু রূপালীর ডান হাতে আগুনের জ্বলসানো চিহ্ন, দুই পায়ের গোরালীর উপরে ও দুই হাতের কব্জির উপরে কালো দাগ রয়েছে।  তার মেয়ে রুবাইয়া তাবাসসুম মুনের ডান পায়ের গোরালী ও দুই হাতের কব্জির উপরে গোল কালো দাগ দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পেলেই  মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com