সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
পূর্বাচলে সুজানার পর এবার মিলল বন্ধু কাব্যের মরদেহ

পূর্বাচলে সুজানার পর এবার মিলল বন্ধু কাব্যের মরদেহ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ২ নম্বর সেক্টরের লেক থেকে কলেজছাত্রী সুজানার মরদেহ উদ্ধারের ১৫ ঘণ্টা পর তার সঙ্গে থাকা শাহিনুর রহমান কাব্য (১৬) নামে আরেক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রিজের নিচের লেক থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, একই স্থান থেকে কলেজছাত্রী সুজানার মরদেহ উদ্ধার করা হয়। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু বলে জানা গেছে।

নিহত শাহিনুর রশিদ কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউ বাজার এলাকার হারুনুর রশিদের ছেলে ও রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। নিহত সুজানা রাজধানীর কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।

নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরাটেক এলাকার ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে পুলিশ সুজানা (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করে। তার স্বজনদের কাছ থেকে জানতে পারি সুজানার সঙ্গে কাব্য নামে আরেক কিশোর নিখোঁজ রয়েছে। পরে আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুলিশ লেকের পানির নিচ থেকে মোটরসাইকেলসহ কাব্যের মরদেহ উদ্ধার করে।”

নিহতদের পরিবারের বরাত দিয়ে পুলিশ সুপার মেহেদী ইসলাম আরো বলেন, “সুজানা ও কাব্য ভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলেও একসঙ্গে কোচিং করার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। গত সোমবার বিকেলে সুজানা বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে কাব্যের সঙ্গে পূর্বাচলে মোটরসাইকেলে করে বেড়াতে আসে। পরে সুজানা আর কাব্য বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাদের বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। গতকাল মঙ্গলবার সকালে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রিজের লেক থেকে সুজানার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন সকালে একই স্থান থেকে মোটরসাইকেলসহ কাব্যের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বাচলে বেড়াতে এসে রাতের কোনো এক সময় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com