বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ

আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেত্রকোনা জেলা শাখা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নেত্রকোনা কালেক্টরেট মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, এবং সঞ্চালনা করেন মাওলানা মাহবুবুর রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা জামায়াতের আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য, নেত্রকোনা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক।

এসময় বক্তব্য রাখেন, মোঃ দেলোয়ার হোসেন সাইফুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নেত্রকোনা-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূইয়া, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন,  জেলা প্রচার ও মিডিয়া বিভাগের মোঃ জহিরুল ইসলাম, পৌর জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম,সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহ, কলমাকান্দা জামায়াতের আমির ও নেত্রকোনা-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা আবুল হাসিমসহ অন্যরা।

সমাবেশ শেষে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। মিছিলটি শহীদ মিনার হয়ে তেরি বাজার, বড় বাজার ঘুরে সদর উপজেলার মাঠে গিয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com