বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
বারহাট্টায় মুক্তা চাষে নতুন সম্ভাবনা, তরুণদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ

বারহাট্টায় মুক্তা চাষে নতুন সম্ভাবনা, তরুণদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার বারহাট্টা অঞ্চলের তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও আত্মকর্মসংস্থানকে উৎসাহিত করতে “আলোকিত বারহাট্টা” কর্মসূচির আওতায় ঝিনুক থেকে মুক্তা চাষ প্রকল্প চালু করা হচ্ছে। উদ্যোক্তা প্রীতম সোহাগ ও তাঁর সহধর্মিণী সামিরা নাজনীন জান্নাত এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় তরুণদের স্বাবলম্বী করতে চান।

কেন মুক্তা চাষ?

বারহাট্টার হাওর, নদী, পুকুর ও জলাশয়সমৃদ্ধ পরিবেশ মুক্তা চাষের জন্য আদর্শ। দেশের বিভিন্ন জায়গায় ছাদে মুক্তা চাষ করেই অনেকে সফল হয়েছেন, সেখানে বারহাট্টার মতো জলমগ্ন এলাকায় এটি আরও সম্ভাবনাময়। পরিকল্পনাটি সফল হলে মুক্তা চাষ বারহাট্টার একটি বিশেষ শিল্পে পরিণত হতে পারে।

প্রকল্পের মূল লক্ষ্য ও ধাপ

✅ স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি

✅ উন্নত প্রশিক্ষণের মাধ্যমে মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধি

✅ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ স্থাপন

✅ বিনামূল্যে প্রশিক্ষণ ও প্রাথমিক মূলধন প্রদান

প্রাথমিকভাবে কী করা হবে?

বারহাট্টার সাতটি ইউনিয়ন থেকে সাতজন তরুণ-তরুণী নির্বাচন করা হবে, যারা উন্নত প্রশিক্ষণের জন্য তিন থেকে সাত দিনের প্রশিক্ষণে অংশ নেবে। তাঁদের যাতায়াত, প্রশিক্ষণ, সরঞ্জাম এবং প্রাথমিক মূলধন উদ্যোক্তাদের পক্ষ থেকে স্পনসর করা হবে।

কীভাবে আবেদন করবেন?

আবেদনকারীদের অন্তত অষ্টম শ্রেণি পাস হতে হবে।

নিজের নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং মুক্তা চাষ নিয়ে নিজের পরিকল্পনা লিখে  Samira Naznin Jannat-এর ফেইসবুকে ইনবক্সে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১২:০০টা। নির্বাচনের দায়িত্বে থাকবেন সামিরা নাজনীন জান্নাত।

উদ্যোক্তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক প্রীতম সোহাগ বলেন, আমাদের বারহাট্টায় প্রচুর জলাশয় রয়েছে, যা শুধু মাছ চাষেই নয়, মুক্তা চাষের মাধ্যমেও অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা যেতে পারে। আমরা চাই তরুণদের নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিতে।

স্বপ্নদ্রষ্টা সামিরা নাজনীন জান্নাত বলেন, আমরা শুধু প্রশিক্ষণই দেব না, বরং শুরুতে মূলধন ও বাজার সংযোগের দিকেও নজর দেব, যেন বারহাট্টার তরুণরা মুক্তা চাষের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। যারা মুক্তা চাষে আগ্রহী, দ্রুত আবেদন করুন! এটি হতে পারে আপনার ভবিষ্যৎ পরিবর্তনের প্রথম ধাপ!

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com