মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নেত্রকোণায় সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

নেত্রকোণায় সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৮০ বস্তা (প্রায় ৪ হাজার কেজি) ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, দুটি ওজন মাপার মেশিন ও একটি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৩৮ হাজার টাকা।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দুর্গাপুর পৌরশহরের মেছুয়া বাজার এলাকার এক মার্কেটে অভিযান চালিয়ে  দক্ষিণপাড়া এলাকার মৃত সানাউল্লাহর ছেলে মঞ্জু মিয়া (৫৩)  ও  খরস এলাকার সাহেদ আলীর ছেলে আবুল হোসেনের (৩৬) দোকান থেকে এসব চিনি ও সরঞ্জাম জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় তাদের গোয়েন্দা সদস্যরা জানতে পারেন যে ওই মার্কেটে অবৈধ ভারতীয় চিনির মজুদ রয়েছে। এরপর তারা ক্রেতা সেজে চিনি কিনতে যান। তখন ব্যবসায়ীরা বিষয়টি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যান।

পরবর্তীতে সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার এর নেতৃত্বে পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ৮০ বস্তা ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, দুটি ওজন মাপার মেশিন ও একটি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়।

অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার বলেন, “আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও পুলিশের সহায়তায় অভিযানে নামি। অবৈধ মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

দুর্গাপুর থানা পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, “সেনাবাহিনীর অভিযানে জব্দকৃত চিনি ও সরঞ্জাম থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com