বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
মোহনগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মোহনগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আবুল কাসেম আজাদ , মোহনগঞ্জ, নেত্রকোণা:

নেত্রকোণার মোহনগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পাপ্পু মিয়া (২৮) ও তানজিদ (১৮) নামে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকালে উপজেলার পেরিরচর গ্রামের পাশের পেরির বিলে এ ঘটনা ঘটে।

শনিবার (১৭ মে) সকাল ৮টার দিকে স্থানীয়রা বিলের একটি গাছের পাশে তাদের দগ্ধ মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পাপ্পু মিয়া উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে এবং তানজিদ একই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মাছ ধরার জন্য পেরির বিলে যান তারা। বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এরপর তারা আর বাড়ি ফেরেননি। সারারাত খোঁজাখুঁজির পর শনিবার সকালে স্থানীয়রা তাদের মৃতদেহ দেখতে পান।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তাদের শরীরে বজ্রপাতে পোড়ার চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com