বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটিতে একে এম শহীদুল ইসলাম ছোটন

শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটিতে একে এম শহীদুল ইসলাম ছোটন

একে এম এরশাদুল হক জনি, নেত্রকোণা :
নেত্রকোণার কৃতি সন্তান শেখ একে এম শহীদুল ইসলাম ছোটনকে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজাউল কবির দীপু এবং সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আল আমিন (সম্রাট)-এর যৌথ স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

শেখ একে এম শহীদুল ইসলাম ছোটন বর্তমানে শহীদ জিয়া স্মৃতি সংসদ, নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হওয়ায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার এই অর্জনে নেত্রকোনা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com