বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন
বর্বরতা : ৬৭ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

বর্বরতা : ৬৭ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

সাতক্ষীরা সংবাদদাতা; নেত্রকোণার আলো ডটকম:
সাতক্ষীরার দেবহাটায় এক বৃদ্ধাকে ধর্ষণের পর গুরুতর অবস্থায় নেয়া হয়েছে হাসপাতালে।
শনিবার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার পারুলিয়া এলাকায় ৬৭ বছরের ওই বৃদ্ধাকে ধর্ষণের এই ঘটনা হয়।
অভিযুক্ত আসাদুল ইসলাম একই এলাকার বাসিন্দা। ঘটনার পর পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
স্থানীয়রা ও স্বজনেরা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।
স্থানীয়দের বরাতে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিসুর রহমান জানান,বৃদ্ধার দুই মেয়ে বিয়ে হয়েছে বেশ আগে। একমাত্র ছেলে স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র বসবাস করেন। জীবিকার তাগিদে ওই বৃদ্ধা ঘটক হিসেবে কাজ করেন। ঘটনার দিন অভিযুক্ত আসাদুল এক পাত্রীর খোঁজখবর নেওয়ার নাম করে এসে ওই বৃদ্ধাকে ধর্ষণ করেন। পরে ওই বৃদ্ধার চিৎকারে লোকজন জড়ো হলে আসাদুল পালিয়ে যান।
ওসি বলেন, ‘আসাদুলকে গ্রেপ্তারে অভিযান চালানো এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা সোমা রানী দাস বলেন, “বৃদ্ধার জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। তাই তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com