বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
সিটি নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি: নাহিদ ইসলাম

সিটি নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আসন্ন স্থানীয় সরকার বা সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, আমরা বর্তমানে নির্বাচনী জোটে আছি। তবে নির্বাচন ঘনিয়ে এলে বোঝা যাবে আমরা এককভাবে নাকি জোটগতভাবে ভোটে অংশ নেব। অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরাও সব ধরণের প্রস্তুতি নিচ্ছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও চাকসু নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিএনপি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কথা বললেও সংবিধান সংস্কারের গণভোট নিয়ে স্পষ্ট অবস্থান জানাচ্ছে না। সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিরোধী দলের পরিসর সীমিত হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম আরও জানান, জ্বালানি সংকট ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তারা রাজপথে আন্দোলনের চেয়ে সংসদে সমাধান চান। তবে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথে আন্দোলনের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। এ সময় তার সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com