বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
যে কারণে ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, স্পেনের প্রেমে পড়েছেন সিয়াম আহমেদ

যে কারণে ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, স্পেনের প্রেমে পড়েছেন সিয়াম আহমেদ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ মানেই যেন ব্রাজিল ও আর্জেন্টিনার চিরন্তন দ্বৈরথ। তবে এই চেনা স্রোতের বিপরীতে হেঁটে নিজের ব্যতিক্রমী ফুটবল প্রেমের কথা জানালেন জনপ্রিয় অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তারকা সিয়াম আহমেদ। তার প্রিয় দল স্পেন ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিয়াম জানান, ২০০৭ সাল থেকে তিনি স্পেনের সমর্থক। স্প্যানিশ ফুটবলের নিখুঁত পাসিং, বল নিয়ন্ত্রণ আর ছন্দময় নান্দনিকতা তাকে মুগ্ধ করে। বিশেষ করে স্প্যানিশ কিংবদন্তি স্ট্রাইকার ডেভিড ভিয়ার খেলার প্রতি আকর্ষণ থেকেই দলটির প্রতি তার এই ভালোবাসার শুরু।

অভিনয়ের পাশাপাশি খেলাধুলার প্রতি দারুণ অনুরাগী সিয়াম এর আগে ফুটবলভিত্তিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ফুটবল বিশ্বকাপ ঘিরে যখন আমজনতা থেকে তারকাদের মাঝে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা চলে, তখন সিয়ামের কাছে স্পেন মানেই পরিশীলিত ফুটবলের এক অনন্য মেলবন্ধন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com