বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ আইন মেনে জুলাইয়ে হতাহতের প্রতিটি ঘটনার বিচার হবে দুই বছর পর ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে মিলল ৪০ শিশুসহ ১১২ মরদেহ জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববাজারে তেলের দামে ফের বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এনসিপি থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ঢাকা, ময়মনসিংহ ও মৌলভীবাজার বিভাগে একজন করে মোট ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত সারা দেশে এই রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৬ জনে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৯ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৭৬৪ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯৭ জনের।

অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭৮ হাজার ৭১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হামের বিস্তার রোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com