বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন
আর্জেন্টিনা ম্যাচের সেই বিতর্কিত লাল কার্ড ভুল ছিল!

আর্জেন্টিনা ম্যাচের সেই বিতর্কিত লাল কার্ড ভুল ছিল!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের তারকা ফরোয়ার্ড ব্রিল এম্বোলোকে লাল কার্ড দেখানোটা বিরাট ভুল ছিল বলে স্বীকার করেছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ১-১ সমতায় থাকা ম্যাচের ৭২তম মিনিটে বিতর্কিত সিদ্ধান্তটি নেন রেফারি।

আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে সংঘর্ষের পর ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রটোকল ভুলভাবে প্রয়োগ করে এম্বোলোকে ডায়ভিং বা সিমুলেশনের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেওয়া হয়। ১০ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ড শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। আইএফএবি জানিয়েছে, কোনো ফাউল হয়েছে কি না তা পরিবর্তনের জন্য ভিএআর প্রটোকলের এই নিয়ম ব্যবহারের সুযোগ ছিল না। শেষ ১৬-তে মিশর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিদায়ের পর আর্জেন্টিনা দলের প্রতি রেফারির পক্ষপাতিত্বের যে অভিযোগ উঠেছিল, আইএফএবি-র এই স্বীকারোক্তিতে সেই বিতর্ক নতুন করে উসকে দিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com