সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

শিরোনাম :
পে স্কেলে পরিবর্তনের আভাস এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি মদনে চাঞ্চল্যকর ধর্ষণ মামলা: ডিএনএ টেস্টে নবজাতকের বাবা শনাক্ত শিক্ষক আমান উল্লাহ স্থানীয় সরকার নির্বাচন বেশি দেরি হবে না: সিইসি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন সামিয়া আফরিন, চাইলেন দোয়া বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের
প্রতিটি ওয়ার্ডে কমিটি হলে সংসদে সরকার গঠন করবে এনসিপি: সারজিস আলম

প্রতিটি ওয়ার্ডে কমিটি হলে সংসদে সরকার গঠন করবে এনসিপি: সারজিস আলম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করা গেলে আগামী দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনগণের আস্থা অর্জন করে জাতীয় সংসদে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে বলে মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর এক সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারজিস আলম উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও বিপ্লবের সহযোদ্ধাদের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে এনসিপি জেলাওয়ারি ‘পলিসি কাউন্সিল’ গঠনের কাজ শুরু করেছে, যা সংগঠনের সার্বিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।

কক্সবাজার জেলা এনসিপির আহ্বায়ক আখতার আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর ফারুকের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, এস এম সুজা উদ্দিন, রিফাত রশিদ এবং আবু বাকের মজুমদার। সভায় জেলার বিভিন্ন ইউনিটের নেতারা সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com