সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

শিরোনাম :
পে স্কেলে পরিবর্তনের আভাস এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি মদনে চাঞ্চল্যকর ধর্ষণ মামলা: ডিএনএ টেস্টে নবজাতকের বাবা শনাক্ত শিক্ষক আমান উল্লাহ স্থানীয় সরকার নির্বাচন বেশি দেরি হবে না: সিইসি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন সামিয়া আফরিন, চাইলেন দোয়া বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের
নিককে ভালোবাসার কারণ জানালেন প্রিয়াঙ্কা

নিককে ভালোবাসার কারণ জানালেন প্রিয়াঙ্কা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভিন্ন সংস্কৃতির মেলবন্ধনে তৈরি সম্পর্ক কীভাবে সুন্দর রাখা যায়, তা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাস যদি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান না দেখাতেন, তবে তাদের সম্পর্ক গড়ে উঠত কি না তা নিয়ে সংশয় ছিল। ভিন্ন সংস্কৃতির সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল ও সদয় হওয়া অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।

এদিকে নিক জোনাসের নতুন একক অ্যালবাম ‘সানডে বেস্ট’ প্রকাশ উপলক্ষে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা। নিকের প্রতিভার প্রশংসা করে তাকে ‘জীবনের নেওয়া সেরা সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেন তিনি।

কাজের দিক থেকে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমার মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তার। এতে তার সঙ্গে অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমার। এছাড়া ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় মৌসুম এবং রাসেল ক্রোর বিপরীতে সায়েন্স ফিকশন থ্রিলার ‘ব্লুফ্লাই’-এ দেখা যাবে তাকে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com