মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
পে স্কেলে পরিবর্তনের আভাস এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি মদনে চাঞ্চল্যকর ধর্ষণ মামলা: ডিএনএ টেস্টে নবজাতকের বাবা শনাক্ত শিক্ষক আমান উল্লাহ স্থানীয় সরকার নির্বাচন বেশি দেরি হবে না: সিইসি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন সামিয়া আফরিন, চাইলেন দোয়া বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের
দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের লজ্জার হার

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের লজ্জার হার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ল বাংলাদেশ। গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হলো।

প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের তোপের মুখে পড়ে। শেষ দিকে মুশফিকুর রহিম (২৯*) ও তাসকিন আহমেদ (৮*) অপরাজিত থাকলেও মাত্র ৩১ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। দলের হয়ে শান্ত ২৩ রান করেন, তবে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হয়ে চরম হতাশ করেন লিটন দাস। ম্যাচে ১০ উইকেট শিকার করেন অজি পেসার মিচেল স্টার্ক।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম ৪৮ রানে ৭ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশি পেসার হিসেবে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েন। তবে ব্যাটারদের চরম ব্যর্থতায় দুই দিন শেষ হওয়ার আগেই ইনিংস ব্যবধানে হার মানতে হয় বাংলাদেশকে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com