মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
পে স্কেলে পরিবর্তনের আভাস এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি মদনে চাঞ্চল্যকর ধর্ষণ মামলা: ডিএনএ টেস্টে নবজাতকের বাবা শনাক্ত শিক্ষক আমান উল্লাহ স্থানীয় সরকার নির্বাচন বেশি দেরি হবে না: সিইসি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন সামিয়া আফরিন, চাইলেন দোয়া বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের
রংপুরে চার মরদেহ উদ্ধারের ঘটনায় দুই যুবক আটক, লোমহর্ষক স্বীকারোক্তি

রংপুরে চার মরদেহ উদ্ধারের ঘটনায় দুই যুবক আটক, লোমহর্ষক স্বীকারোক্তি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) ভোরে নগরীর মাছুয়াপাড়া থেকে আটক হওয়া ব্যক্তিরা হলেন সিদ্ধার্থ (২০) ও মুগ্ধ (২৩)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নির্মাণাধীন বাড়ির ছাদে বসে মাদক সেবনে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে গণপতি চক্রবর্তী তাদের মাদক সেবনে বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে শব্দ শুনে একে একে বেরিয়ে এলে তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগমনী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীকে চিনে ফেলায় হত্যা করা হয়। হত্যার পর স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা।

শনিবার রাতে তালাবদ্ধ বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ছাদ থেকে শিক্ষক, সিঁড়ি থেকে মা-মেয়ে এবং খাটের নিচ থেকে ছেলের মরদেহ উদ্ধার করে। নিহত গণপতি চক্রবর্তী রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক এবং তাঁর মেয়ে কারমাইকেল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com